মাদরাসাতু আবেদ মিয়া আল-ইসলামিয়া
কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত প্রজন্ম গড়ে তোলা
ইনশাআল্লাহ, নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা এখানে একটি পূর্ণাঙ্গ আবাসিক ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান চালু করব, যেখানে এতিম ও অসহায় শিশুরা শিক্ষা, আশ্রয়, যত্ন ও দক্ষতা — সবকিছু একসাথে পাবে।
আমাদের মূল লক্ষ্য হলো এতিম শিশুদের জন্য একটি নিরাপদ, স্নেহময় ও পরিবারসুলভ পরিবেশ তৈরি করা।
শিশুরা পাবে:
নিরাপদ ও আরামদায়ক আবাসন
পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার (তিন বেলা)
প্রয়োজনীয় পোশাক ও ব্যক্তিগত জিনিসপত্র
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা
পরিবারের মতো স্নেহ ও মানসিক যত্ন
চারিত্রিক ও নৈতিক উন্নয়ন
হিফজুল কুরআন বিভাগ
পূর্ণ কুরআন হিফজ করার সুযোগ
সহীহ তিলাওয়াত ও তাজবিদ শিক্ষা
হিফজের পরও নিয়মিত রিভিশন ও মুখস্থ সংরক্ষণ
নূরানী ও প্রাথমিক শিক্ষা
ছোট শিশুদের জন্য নূরানী কায়েদা ক্লাস
আরবি বর্ণমালা, নামাজ, দোয়া ও মৌলিক ইসলামি শিক্ষা
পূর্ণাঙ্গ ইসলামি শিক্ষা
কুরআন তাফসীর
হাদিস শিক্ষা
আকিদাহ (বিশ্বাস)
ফিকহ (ইসলামি আইন)
সীরাতুন নবী (সা.) ও ইসলামি ইতিহাস
ইসলামি আদব-আখলাক ও চরিত্র গঠন
মাদরাসা শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্য নয়, এলাকার সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত থাকবে:
শিশুদের নূরানী ক্লাস (বিকেলে)
প্রাপ্তবয়স্কদের কুরআন শিক্ষা (পুরুষ ও মহিলা আলাদা)
বয়স্কদের কুরআন শিক্ষা (বিশেষ ক্লাস)
নিয়মিত ইসলামি দারস,বিশেষ অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল ইত্যাদি
শুধু ধর্মীয় শিক্ষা নয়, শিক্ষার্থীরা যাতে সমাজে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে, সেজন্য আমরা চালু করব কর্মমুখী প্রশিক্ষণ
শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা।
সম্পূর্ণ বিনামূল্যে সেবা এতিম শিশুদের জন্য
অত্যাধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশ
যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
নিয়মিত অভিভাবক মিটিং ও প্রতিবেদন
ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়
ইনশাআল্লাহ, এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে শিক্ষার্থীরা হবে:
কুরআন-হাদিসে জ্ঞানসম্পন্ন
উত্তম চরিত্রের অধিকারী
আত্মনির্ভরশীল ও দক্ষ
সমাজের জন্য কল্যাণকর মানুষ
বর্তমানে স্বল্প পরিসরে নিম্নোক্ত কার্যক্রম চলমান রয়েছে:
নূরানী ক্লাস (ছোট শিশুদের জন্য)
প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের কুরআন শিক্ষা ক্লাস
ইনশাআল্লাহ, নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা পূর্ণাঙ্গ আবাসিক এতিমখানা, হিফজুল কুরআন বিভাগ এবং অন্যান্য কার্যক্রম চালু হবে।
আপনার দোয়া ও সহযোগিতা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে।
যোগাযোগ করুন:
📞 +880 1713-093302
💳 বিকাশ/নগদ: +880 17 3003 7554